পাসের হার কমেছে, মেয়েরা এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি জেলায় পাসের হার ৯৪ দশমিক ৬০ শতাংশ। গত বছর ছিল ৯৭ দশমিক ০৮ শতাংশ। অপেক্ষাকৃত দুর্গম ও গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলোতে পাসের হার কম।এ বছর খাগড়াছড়ি জেলায় জিপিএ-৫ পেয়েছে ২০৫ জন পরীক্ষার্থী। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলার মোট ১১ হাজার ২৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ হাজার ৬৩০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। অকৃতকার্য হয়েছে ৪৫৪ জন। মোট পরীক্ষার্থীদের মধ্যে সংখ্যার বিচারে এবার জেলায় বালকের চেয়ে বালিকারাই বেশি ভালো ফলাফল করেছে ।জেলায় মোট ৩২১টি সরকারি, ১৫৪টি রেজিস্টার্ড এবং ৭৫টি এনজিও ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে। পাসের হার অনুযায়ী জেলায় সবচেয়ে ভালো করেছে মাটিরাঙ্গা উপজেলা (পাসের হার ৯৯ দশমিক ৮০ শতাংশ), পানছড়ি (পাসের হার ৯৯ দশমিক ০৩ শতাংশ) এবং মহালছড়ি (পাসের হার ৯৮ দশমিক ৩২ শতাংশ)। আর জেলায় সবচেয়ে খারাপ ফল করেছে মানিকছড়ি উপজেলা (পাসের হার ৮৮ দশমিক ২৫ শতাংশ)। জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে সবার আগে আছে খাগড়াছড়ি সদর ৯২ জন, রামগড় ৩২ জন, মহালছড়ি উপজেলায় নয়জন ও লক্ষ্মীছড়ি উপজেলায় ছয়জন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পুরো জেলার ফলাফলের তথ্য মঙ্গলবার পর্যন্ত পাওয়া যায়নি।