পাসের হার বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজান উপজেলার এসএসসি পরীক্ষার পাসের হার গতবারের চেয়ে বেড়েছে। গত বছর উপজেলায় এসএসসিতে পাসের হার ছিল ৭২ শতাংশ। অন্যদিকে এবার পাস করেছে ৭৫ দশমিক ১৭ শতাংশ শিক্ষার্থী। তবে দাখিলে এবার পাসের হার কমেছে। গত বছর দাখিলে পাসের হার ছিল ৮১ শতাংশ। আর এবার পাস করেছে ৭৮ দশমিক ৫১ শতাংশ শিক্ষার্থী।উপজেলার ৫২টি উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে তিন হাজার ৮৯১ জন শিক্ষার্থী। পাস করেছে দুই হাজার ৯২৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৫০ জন। দাখিল পরীক্ষায় ২১টি মাদ্রাসা থেকে অংশ নিয়েছে ৯৬৮ জন শিক্ষার্থী। পাস করেছে ৭৬০ জন। জিপিএ-৫ পেয়েছে ১৮ জন। ফলাফলের দিক থেকে প্রতিবারের মতো এবারও শীর্ষস্থান দখল করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস (চুয়েট) স্কুল অ্যান্ড কলেজ। এই বিদ্যালয়ের ৭৯ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭৭ জন। পাসের হার ৯৭ দশমিক ৪৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৮ জন। এ ছাড়া রাউজান আর আর এসি হাইস্কুল থেকে পাঁচজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। দাখিল পরীক্ষায় পাসের হারের দিক থেকে এগিয়ে রয়েছে উপজেলার পশ্চিম গুজরা মুহম্মদিয়া আদর্শ মাদ্রাসা। এই মাদ্রাসার পাসের হার ৯৭ দশমিক ৩ শতাংশ। কাগতিয়া এশাতুল উলুম কামিল মাদ্রাসা ও রাউজান মহিলা মাদ্রাসা থেকে পাঁচজন করে জিপিএ-৫ পেয়েছে।