আনোয়ারায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় তিন হাজার ৪৯১ জন পরীক্ষার্থীর মধ্যে তিন হাজার ১৮২ জন পাস করেছে। তিন হাজার ৬৩৪ জন নিবন্ধিত পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১৪৩ জন। পাসের হার ৯১ দশমিক ১৫।প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, উপজেলায় ১১০টি প্রাথমিক বিদ্যালয়সহ ১৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের তিন হাজার ৪৯১ জন উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে প্রথম বিভাগ এক হাজার ৫০৯ জন, দ্বিতীয় বিভাগ এক হাজার ৪৪৫ জন এবং তৃতীয় বিভাগ পেয়েছে ২২৭ জন।প্রাথমিক শিক্ষা কার্যালয়ে বাবার সঙ্গে ফলাফল দেখতে আসা তাসিন হামিম খান প্রথম বিভাগ পেয়ে ভীষণ খুশি। অনুভূতি জানাতে গিয়ে তাসিন বলে, ‘আমার খুব ভালো লাগছে প্রথম বিভাগ পেয়ে।’ফলাফলের দিক থেকে শীর্ষে রয়েছে কাফকো স্কুল অ্যান্ড কলেজ। স্কুলের অধ্যক্ষ আবদুল মজিদ জানান, তাঁর প্রতিষ্ঠানের ৩৪ জনের সবাই পাস করেছে। উপজেলার সেরা ২০ জন শিক্ষার্থীর ১৬ জনই এ বিদ্যালয়ের। সর্বোচ্চ ৫৭৭ নম্বর পেয়ে এ বিদ্যালয়ের দুজন যুগ্মভাবে প্রথম হয়েছে।বরুমচড়া নলদিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা টিপাই আইচ বলেন, ‘আমার স্কুলের ১৪ জনের সবাই পাস করেছে। তাই খুব ভালো লাগছে।’আনোয়ারা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘আনোয়ারার ফলাফল ভালো হয়েছে। আগামী দিনে আরও ভালো হবে।’আনোয়ারা উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. ইস্কান্দার নূরী সার্বিক ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আগামী দিনে ফলাফল আরও ভালো হবে।’ইবতেদায়িতে পাসের হার ৭২ দশমিক ৫ইবতেদায়ি পরীক্ষায় এক হাজার একজন পরীক্ষার্থীর মধ্যে ৮০৫ জন পাস করেছে। এর মধ্যে প্রথম বিভাগ ৭৯ জন, দ্বিতীয় বিভাগ ৩০৭ জন ও তৃতীয় বিভাগ পেয়েছে ১৯৪ জন।