পাসের হার ৯১.৪২ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালী উপজেলায় প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ি মাদ্রাসার সমাপনী পরীক্ষায় ৬৯ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার প্রাথমিকে ৯১ দশমিক ৪২ ও ইবতেদায়িতে ৮৯ দশমিক ১২ শতাংশ। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক সমাপনী পরীক্ষায় দুই হাজার ৬৭৪ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে দুই হাজার ৪৩৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৬৪ শিক্ষার্থী। আর ইবতেদায়ি মাদ্রাসা থেকে এক হাজার ৩৭৮ জনের মধ্যে এক হাজার ২০৮ জন শিক্ষার্থী পাস করে। জিপিএ-৫ পেয়েছে পাঁচজন। এ ছাড়া শতভাগ পাস ২৫টি বিদ্যালয়ে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর বলেন, ‘গতবারের চেয়ে এবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় ইবতেদায়ি মাদ্রাসার চেয়ে স্কুলের শিক্ষার্থীরা ভালো ফল করেছে। তাই আগামী সময়ে ফল আরও ভালো করতে প্রধান শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে।’