পাসের হার ৯৫ শতাংশ সেরা ভুবনেশ্বর ত্রিপুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ৯৫ দশমিক ৬০ শতাংশ ছাত্রছাত্রী পাস করেছে। উপজেলাভিত্তিক মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছে দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ভুবনেশ্বর ত্রিপুরা। দ্বিতীয় হয়েছে একই স্কুলের রিসা ত্রিপুরা ও তৃতীয় হয়েছে হাচিনসনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সৈকত চৌধুরী। ইবতেদায়িতে উপজেলা মেধাতালিকায় প্রথম হয়েছে মেরুং আশ্রাফিয়া দাখিল মাদ্রাসার ছাত্র মকসুদুর রহমান, দ্বিতীয় রশিকনগর দাখিল মাদ্রাসার হেলাল উদ্দিন ও তৃতীয় হয়েছে মেরুং দাখিল মাদ্রাসার ছাত্রী সুমাইয়া জাহান। শতভাগ পাস করেছে মাইনী কিন্ডারগার্টেন নামের একটি প্রতিষ্ঠান।উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছর পরীক্ষায় অংশগ্রহণ করেছে এক হাজার ৭৫১ জন। পরীক্ষার ফলাফলে প্রথম বিভাগ পেয়েছে ৪২৭ জন, দ্বিতীয় বিভাগ ৮৯৮ জন ও তৃতীয় বিভাগ ৩৪৯ জন। ইবতেদায়ি পরীক্ষায় অংশগ্রহণ করে ৮৩ জন। এর মধ্যে প্রথম বিভাগে ছয়জন, দ্বিতীয় বিভাগে ৩০ জন ও তৃতীয় বিভাগে ৪০ জন ছাত্রছাত্রী পাস করেছে। দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাধনচন্দ্র চাকমা জানান, ‘আনন্দ লাগছে। আমার বিদ্যালয় থেকে উপজেলা মেধাতালিকার প্রথম ও দ্বিতীয় হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, মেধাতালিকায় স্থান পাওয়া তিন ছাত্রের মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।’