প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাস্তাগুলোকে প্রথমে সেদ্ধ করে নিতে হয়। সেদ্ধ হয়ে গেলে গরম পানি থেকে তুলে ঠান্ডা পানিতে ভেজানো হয়। ঠান্ডা হয়ে গেলে পাস্তাগুলোকে তুলে জলপাই তেল মাখিয়ে রাখতে হয়, যাতে পাস্তাগুলো ঝরঝরে থাকে।আগে থেকে বেশামেল তৈরি করে রাখতে হয়। ময়দা, মাখন, জয়ত্রী, দুধ, লবণ দিয়ে তৈরি বিশেষ মিশ্রণের নামই বেশামেল।এরপর মাশরুম, চিকেন ব্রেস্ট, অরিগানো, টিমিয়ান সস, রসুনের তেল, চিজ ও বেশামেলের সঙ্গে পাস্তাগুলোকে মেশানো হয়। চিনামাটির বাটিতে করে এবার এই মিশনকে ওভেনে দিতে হয়। ৩৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১০ থেকে ১৫ মিনিট রান্না করতে হয়।গরম গরম পাস্তা বাস্তা পরিবেশন করা হয়। সঙ্গে থাকে দই, মেয়োনেজ ও কেচাপের তৈরি বিশেষ সস।