পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম পলিটেকনিক শাখার সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) চট্টগ্রাম পলিটেকনিক শাখার সম্মেলন গত শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম নগরের জামালখান এলাকায় অবস্থিত সংগঠনের কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রিটন চাকমা, ইউপিডিএফ চট্টগ্রাম জেলা শাখার ভারপ্রাপ্ত সমন্বয়ক জিকো মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির যগ্ম সম্পাদক এসিং মং মারমা প্রমুখ। সংগঠনের পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি রাঙ্গায়ন চাকমার সভাপতিত্বে সভা পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতা অঙ্কন চাকমা। সম্মেলনে বক্তারা বলেন, রাষ্ট্রীয় সব নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে পাহাড়ি ছাত্রদের ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। সম্মেলনে রাঙ্গায়ন চাকমাকে পুনরায় সভাপতি, অনুরূপ চাকমাকে সাধারণ সম্পাদক ও জুনিয়ান চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান পিসিপির চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি বিপুল চাকমা। বিজ্ঞপ্তি।