পাহাড়ে শিক্ষার গুণগত মান বাড়াতে একযোগে কাজ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ে শিক্ষার গুণগত মান বাড়াতে একযোগে কাজ করতে হবে। এ জন্য অভিভাবক, শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের মধ্যে সমন্বয় দরকার।
গত বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রবর্তিত সপ্তম শ্রেণির বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সকাল ১০টায় রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষাবিষয়ক উপকমিটির আহ্বায়ক অংসু প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল্লাহ। স্বাগত বক্তব্য দেন রাঙামাটি জেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা। অনুষ্ঠানে শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
২০১৫ সালের সপ্তম শ্রেণির মেধাবৃত্তি পরীক্ষায় রাঙামাটির ১০ উপজেলার ১ হাজার ৯৫৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় অনন্য মেধা, ট্যালেন্টপুল ও সাধারণ ক্যাটাগরিতে মেধা যাচাই করা হয়। এর মধ্যে রাঙামাটি সদর উপজেলা থেকে অনন্য মেধায় একজন বৃত্তি লাভ করে। এ ছাড়া জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ৩৭ ও সাধারণে ১২২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। তাদের সবাইকে পুরস্কার, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।