পাহাড় কাটার শাস্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ায় পাহাড় কাটার দায়ে সম্প্রতি দুইজনকে আটক এবং ছয় শ্রমিককে কান ধরে ওঠবস করিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। জানা যায়, পৌরসভার জাকিরাবাদ এলাকায় আমির হোসেন ও সিরাজুল ইসলাম চার-পাঁচ দিন ধরে পাহাড় কেটে মাটি বিক্রি করছিলেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে অভিযান চালান। এ সময় পাহাড় কাটার দায়ে শ্রমিক জামাল উদ্দিন (৫৪), আব্বাস উদ্দিন (৪৩), সিরাজ উদ্দিন (৩৯), ছদর উদ্দিন (৫১), আলাউদ্দিন (২৯) ও জসিম উদ্দিনকে (৩৮) আটক এবং মাটি কাটার উপকরণসহ একটি ঠেলাগাড়ি জব্দ করা হয়। পরে পাহাড় কাটার কাজ না করার শর্তে কান ধরে ওঠবস করিয়ে ছয় শ্রমিককে ছেড়ে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আটক শ্রমিকদের ছেড়ে দেওয়া হলেও পাহাড় কাটার দায়ে আমির হোসেন ও সিরাজুল ইসলামের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করা হয়েছে।