পাহাড় কোলের স্থপতিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোরের ট্রেন ছুটে চলছে চট্টগ্রামের দিকে। আলো-অঁাধারের ছায়ায় দূরে দঁাড়িয়ে থাকা পাহাড়গুলো মাঝেমধ্যে যেন পাশে এসে দঁাড়ায়। কখনো আবার লুকোচুরি খেলায় হারিয়ে যায়। ট্রেন চলছে, আমরাও চলছি। গন্তব্য চট্টগ্রাম প্রকেৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্থাপত্য বিভাগ। চট্টগ্রাম শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ছায়াঘেরা একটা সবুজ ক্যাম্পাস। দীর্ঘ ভ্রমণ শেষে অবশেষে পৌঁছে গেলাম চুয়েটের স্থাপত্য বিভাগে। আগামীকাল ৮ মার্চ চুয়েট স্থাপত্য বিভাগের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী।চুয়েটের রাস্তায় হঁাটতে হঁাটতে চোখে পড়ল হ্রদের সবুজ গাছের ডালগুলো যেন জলে ডুব দিতে যাচ্ছে। তারই পাশে সুন্দর সুন্দর বসার জায়গা। এটির নকশা করেছেন স্থাপত্য বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা। নতুন শিক্ষার্থীরাও কম করছেন না। স্থাপত্য বিভাগের হয়ে দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীরা তৈরি করেছেন গার্ডেন লাইট শেড', যা রাতের বেলায় সবুজের মধ্যে একাকার হয়ে মিশে যায় জোনাকির আলোর মতো।স্থাপত্য বিভাগে এখন দুটি ব্যাচের শিক্ষা কার্যক্রম চলছে। নতুন তৃতীয় ব্যাচটির ভর্তির কার্যক্রম শেষ হয়েছে। ক্লাস শুরু হবে অচিরেই। প্রতিটি ব্যাচে বর্তমানে ৩০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন বলে জানালেন একজন কর্মকর্তা।কথা হয় এ বিভাগের শিক্ষার্থী মিতুর সঙ্গে। মিতু বললেন, আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে একত্র হয়েছি। সারাক্ষণ ব্যস্ত থাকি বিভিন্ন চিন্তা দিয়ে নকশা তৈরির কাজে। মাঝেমধ্যে শিক্ষকেরাও এসে যোগ দেন আমাদের সঙ্গে।'নিজের বিভাগ নিয়ে অনেকের অনুযোগও রয়েছে। কথা হয় প্রথম ব্যাচের শুভ্র, লিমা ও অমিতের সঙ্গে। তঁারা জানান, স্থাপত্য শিক্ষার উপকরণ আরও একটু বেশি থাকলে ভালো হতো। তঁারা স্বপ্ন দেখেন হ্রদের পাশে নিজস্ব একটি ভবনের, যার জানালা দিয়ে দূরের পাহাড়গুলো দেখা যাবে। গান, কবিতা, ছবি অঁাকা, তার সঙ্গে ইট-পাথর মিলেমিশে থাকবে একসঙ্গে এই স্থাপত্য বিভাগের আঙিনায়। থাকবে খোলামেলা ডিজাইন স্টুডিও।শিক্ষকদের কথা জিজ্ঞেস করতেই তঁারা অনেক খুশি। সবারই একই সুর-শিক্ষকেরা অনেক ভালো। কখনো তঁারা শিক্ষক, কখনো বা তঁারা অভিভাবক আবার কখনো বন্ধু।শিক্ষকেরা আমাদের শেখাচ্ছেন কীভাবে স্বপ্ন দেখতে হয়। ছাত্রছাত্রীদের জন্য তঁারা আয়োজন করে যাচ্ছেন সেমিনার, বক্তৃতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কর্মশালা ইত্যাদি। নতুন হয়েও আমরা অনেক সুযোগ পাচ্ছি শিক্ষকদের কাছ থেকে।' বলছিলেন এ বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী পিয়াশ, তন্বী, বিকাশ ও বিনতু।কথা হয় এ বিভাগের শিক্ষক সজল চেৌধুরীর সঙ্গে। তিনি বলেন, আমি স্বপ্ন দেখছি এমন একটি স্থাপত্য বিভাগের, যেখানে মনন বিকাশ আর সংস্কৃতি একসঙ্গে থাকবে গঁাথা। স্থাপত্য চর্চার জন্য যে ধরনের পরিবেশ প্রয়োজন, তার সব কটি উপাদান আছে এ ক্যাম্পাসের আনাচ-কানাচে। আর আছে ছোট ছোট মুখ, যারা একদিন দেশীয় স্থাপত্যে নিজেদের প্রস্তুত করবে। নিজস্ব স্বকীয়তায় তৈরি হবে আরও একজন লুই আইকান কিংবা মাজহারুল ইসলাম।'বয়সে নতুন হলেও বিভাগটি মাত্র দুই বছরে এগিয়ে গেছে অনেক দূর। স্থাপত্যের নানা শাখায় নিজেদের সরব অংশগ্রহণের মাধ্যমে প্রমাণ করেছে পাহাড় আর বন-বনানীর মধ্যে গড়ে ওঠা এই বিভাগ একদিন বাংলাদেশের স্থাপত্য শিক্ষার উজ্জ্বল তারা হিসেবে জ্বলজ্বল করবে।