পাহাড়তলী হাজি ক্যাম্প চালুর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়তলী হাজি ক্যাম্প চালুর দাবি জানিয়েছেন হজযাত্রী কল্যাণ পরিষদের সদস্যরা। ২৩ জুলাই লালদীঘি চত্বরে সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে তাঁরা এ দাবি জানান। মানববন্ধনে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি আহমদুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন মহাসচিব আবদুল করিম।
বক্তারা বলেন, ‘চট্টগ্রাম বিভাগের হজযাত্রীদের পাহাড়তলী হাজি ক্যাম্পে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে হজে গমন করার ব্যবস্থা করে দিতে হবে। এ জন্য আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।’মানববন্ধনের আগে জেলা পরিষদ মিলনায়তনে হজ প্রশিক্ষণ ও সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণ দেন সাবেক জেলা ও দায়রা জজ মুহাম্মদ ইসমাইল মিঞা। এতে বিপুলসংখ্যক হজযাত্রী অংশ নেন। বিজ্ঞপ্তি।