প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ছড়া বাঁচাতে ছড়ার পারে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে জাবরাং জনকল্যাণ সমিতি। সম্প্রতি উপজেলার পাঁচ নম্বর বাবুছড়া ইউনিয়নের বাঘাইছড়ি ছড়ার পারে গাছ রোপণ করে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। সেখানে রোপণ করা হয় জারুল, গর্জন, অর্জুন, হরীতকী, লটকন, বেত ও চালতা গাছের চারা। এ উপলক্ষে বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিতোষ চাকমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ধর্ম্মবীর চাকমা। বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সিএইচটিডিএফের কর্মকর্তা বিক্রম কিশোর খীসা প্রমুখ।