পাহাড়িকা বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২ ডিসেম্বর আলোকিত চট্টগ্রামের শেষ পাতায় ‘স্বীকৃতি নেই পাহাড়িকা বিদ্যালয়ের আছে দুর্নীতিসহ নানা সমস্যা’ শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা মমতাজ বেগম। প্রতিবাদপত্রে তিনি বলেন, পাহাড়িকা উচ্চবিদ্যালয়ের স্বীকৃতি নেই—কথাটি সঠিক নয়। প্রকৃতপক্ষে বিদ্যালয়ের স্বীকৃতি রয়েছে। তবে বিদ্যালয়ের জমি নিয়ে মামলা থাকার কথা স্বীকার করা হয় প্রতিবাদপত্রে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ ভবনে কোনো শ্রেণীকার্যক্রম চালানো হয় না বলে প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়। প্রধান শিক্ষিকার দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিষয়টি নিষ্পত্তি হয়ে গেছে বলে দাবি করা হয়। বিদ্যালয়ের ফলাফলও ক্রমহ্রাসমান নয় বলে জানানো হয়।