পাহাড়ে বিষমুক্ত ফসল চাষাবাদ শীর্ষক প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়িতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উপকেন্দ্রের উদ্যোগে বিষমুক্ত ফসল চাষাবাদ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ১৩ নভেম্বর বিনা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন বিনা পরিচালক মো. মনোয়ার করিম খান। প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তরুণ কান্তি ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি ভূমি কমিশনার শামছুল আলম, বৈজ্ঞানিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ।
কর্মশালায় খাগড়াছড়ি জেলার ৫০ জন প্রান্তিক কিষান-কিষানিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ দেন উদ্যানতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা সুশান চৌহান।