পাহাড়ে মর্নিং গ্লোরির শোভা
চীন দেশের ফুল মর্নিং গ্লোরি শোভা ছড়াচ্ছে পাহাড়ে। খাগড়াছড়ি শহরের সেনানিবাসের মুভ পয়েন্ট এলাকায় গেলে চোখে পড়বে এই ফুল।এই এলাকায় সড়কের দুই পাশে রং-বেরঙের ফুলের গাছ লাগানো হয়েছে। নানা ফুলের মাঝে সেখানে আলাদা করে চোখে পড়ছে গাঢ় নীল রঙের মর্নিং গ্লোরির সৌন্দর্য।খাগড়াছড়ি সেনানিবাসের ১৩১ ফিল্ড ওয়ার্কশপ সৈনিক আবদুল মান্নান জানান, ‘মর্নিং গ্লোরির চারা রোপণ করি নভেম্বর মাসের শেষ সপ্তাহে। এখন ফুল ফুটছে। ফুলের শোভা দেখে মুগ্ধ হন পথচারীরা। অনেকে ছবিও তোলেন।’খাগড়াছড়ির উদ্ভিদবিজ্ঞানীরা জানান, মর্নিং গ্লোরির প্রায় এক হাজার জাত আছে। শহরের সেনানিবাস এলাকায় যে জাতটির ফুল ফুটেছে, সেটির বৈজ্ঞানিক নাম Ipomoea nill।চীন দেশে এই উদ্ভিদের বীজ কোষ্ঠ পরিষ্কারক হিসেবে ব্যবহূত হয়। খুব ভোরে ফোটে বলে এই ফুলের নাম হয়েছে মর্নিং গ্লোরি। দিনের আলো ও তাপ বাড়ার সঙ্গে সঙ্গে রং-রূপ হারাতে থাকে ফুলটির, পাপড়িও কুঁকড়ে যায়। নীল, সাদা, বেগুনি, গোলাপিসহ নানা রঙের মর্নিং গ্লোরি দেখা যায়। এটি একটি লতাজাতীয় একবর্ষজীবী উদ্ভিদ। পাতার আকার হূৎপিণ্ডের মতো। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় এই প্রজাতি ভালো জন্মে। খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাজহারুল করিম জানান, এই ফুলের বীজ বাড়ির আঙিনায় লাগালে সহজেই চারা গজায়। বাড়ির আঙিনা, টব ও ছাদে এই ফুল লাগালে বাড়ির শোভা অনেকখানি বেড়ে যাবে।