পি এইচ আমীন একাডেমির ১৯৯৫ ব্যাচের পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিএইচ আমীন একাডেমির ১৯৯৫ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান গত রোববার একাডেমি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সাংসদ আফছারুল আমীন। সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র আবু সাঈদ চৌধুরী। সাবেক ছাত্র ইফতেখার উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় আরও বক্তব্য দেন পি এইচ আমীন একাডেমির প্রধান শিক্ষক অতুল কুমার রায়, ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আক্তার চৌধুরী, প্রাক্তন ছাত্র আবুল হাসেম, জহুরুল আলম প্রমুখ। স্বাগত বক্তব্য দেন মো. আনোয়ারুল ইসলাম। বিজ্ঞপ্তি।