পিঁপড়াদের ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুশ আলোকচিত্রী আন্দ্রেই পাভলোভ এর আগেও পিঁপড়াদের মডেল বানিয়ে আজব সব ছবি তুলেছিলেন। এবারও তুললেন। এবারের বিষয় ইউরো ফুটবল ২০১২। স্ট্র দিয়ে গোল বার আর ফলের বিচি দিয়ে ফুটবল বানিয়ে নিয়েছিলেন পাভলোভ। ফুটবলার বানিয়ে দিয়েছিলেন পিঁপড়াদের। ব্যস, তারপর শুরু টানটান উত্তেজনাময় ফুটবল ম্যাচ! মস্কোয় চলছে এই ছবিগুলো নিয়ে প্রদর্শনী। রসিক ফুটবলবোদ্ধারা অবশ্য তুমুল প্রতিবাদ জানাচ্ছেন—এই ফুটবলারদের যে ছয়টি করে পা, রেফারি কি দেখছেন না! ডেইলি মেইল