পিঁপড়ার কৌশল অবলম্বনে রোবট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুড়ঙ্গ তৈরি করে ভেতর দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে পিঁপড়ার দল। ছোট্ট প্রাণীটির এই যাতায়াত-কৌশল অবলম্বনে মার্কিন গবেষকেরা এবার রোবট তৈরির নকশা করেছেন। এই বিশেষ রোবট ব্যবহূত হবে অনুসন্ধান ও উদ্ধারকাজে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকেরা দ্রুতগতির ক্যামেরা ও কাচের বিশেষ পর্দা ব্যবহার করে ‘ফায়ার অ্যান্ট’ নামক পিঁপড়া প্রজাতির গতিবিধি পর্যবেক্ষণ করেন। এরা প্রতিবেশকে কাজে লাগিয়ে মাটি বা বালির নিচে অসাধারণ দক্ষতায় স্থিতিশীল সুড়ঙ্গ তৈরি করে। এ গবেষণার ফলাফল নিয়ে পিএএনএস সাময়িকীতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিবিসি।