পিইউডিএস-এর কমিটি গঠন ও বিতর্ক কর্মশালা
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (পিইউডিএস) কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটি ঘোষণা উপলক্ষে এক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়। সম্প্রতি দামপাড়ার ব্যবসায় প্রশাসন অনুষদে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। ডিবেট ক্লাবের চিফ মডারেটর শিক্ষক জুলিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের চেয়ারম্যান সুজন কান্তি বিশ্বাস। অতিথি ছিলেন চট্টগ্রামের সভাপতি ও বিতর্ক সংগঠক মাসুদ বকুল, সহকারী অধ্যাপক সাদিয়া আকতার। শুভেচ্ছা বক্তব্য দেন পিইউডিএস-এর সভাপতি আরমান হাবীব, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মুন্না ও সাংগঠনিক সম্পাদক শহীদুল মোস্তফা। অনুষ্ঠান পরিচালনা করেন পিইউডিএস-এর যুগ্ম সম্পাদক সাবের শাহ। অনুষ্ঠানে আরমান হাবীবকে সভাপতি, সাইফুদ্দীন মুন্নাকে সাধারণ সম্পাদক, সাবের শাহ ও ফৌজিয়া আকতারকে যুগ্ম সম্পাদক এবং শহীদুল মোস্তফাকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা শেষে একটি বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক ছিলেন বিতার্কিক আদনান মান্নান। কর্মশালায় ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি।