পিইউডিএসের বিতর্ক কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (পিইউডিএস) উদ্যোগে ৬ ও ৭ আগস্ট ও আর নিজাম রোডে অবস্থিত ক্যাম্পাসে দুই দিনব্যাপী বিতর্ক কর্মশালার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
৬ আগস্ট সকাল সাড়ে ১০টায় কর্মশালা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান। অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আব্দুর রহিম। তানভীর আহমদ সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পিইউডিএসের সাধারণ সম্পাদক শুভাশীষ চৌধুরী। কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন ইসলামিক ইউনিভার্সিটি অব মালয়েশিয়ার বিতর্ক প্রশিক্ষক সাব্বির শওকত।