পিএমকের হাসপাতালে ২০৯ নিয়োগ
পল্লি মঙ্গল কর্মসূচির (পিএমকে) হাসপাতাল পরিচালনা এবং ঋণ কার্যক্রমের জন্য আটটি পদে ২০৯ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি ২৪ জানুয়ারি প্রথম আলোর ১২ নম্বর পৃষ্ঠায় ছাপা হয়েছে।
পরিচালক: পল্লি মঙ্গল কর্মসূচির (পিএমকে) পরিচালক (হাসপাতাল) পদে নেওয়া হবে ০১ জন। আগ্রহী প্রার্থীদের মধ্য থেকে এমবিবিএস এবং বিএমডিসির নীতিমালা অনুযায়ী নিয়োগ দেওয়া হবে। বেতন আলোচনা সাপেক্ষে ঠিক করা হবে। তবে আগ্রহীদের অবশ্যই হাসপাতাল পরিচালনায় কমপক্ষে ০৩ বছর অভিজ্ঞতা থাকতে হবে। অবসরপ্রাপ্তদের (সরকারি/বেসরকারি) অগ্রাধিকার দেওয়া হবে। বয়স অনূর্ধ্ব ৬২ বছর (৩১/১২/২০১৫ইং পর্যন্ত)।
প্রোগ্রাম ম্যানেজার: হাসপাতালের প্রোগ্রাম ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে ০৫ জন। আগ্রহীদের শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অথবা সমমান হতে হবে। বেতন শিক্ষানবিশকালে ৩৮ হাজার ৫০০ টাকা, স্থায়ীকরণের পর সাকল্যে ৪৭ হাজার ৫৩৫ টাকা (পিএফসহ)। আগ্রহীদের ক্ষুদ্র ঋণ পরিচালনাকারী সংস্থায় সমপর্যায়ের পদে কমপক্ষে ০৫ (পাঁচ) বছর ন্যূনতম ২০টি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে, যা আবেদনপত্রে উল্লেখ আবশ্যক। বয়স সর্বোচ্চ ৪৫ বছর (৩১/১২/২০১৫ইং পর্যন্ত)।
সহকারী প্রোগ্রাম ম্যানেজার: সহকারী প্রোগ্রাম ম্যানেজার ০৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অথবা সমমান হতে হবে। বেতন শিক্ষানবিশকালে ২৩ হাজার ৫০০ টাকা, স্থায়ীকরণের পর সাকল্যে ২৯ হাজার ৪৯৫ টাকা (পিএফসহ)। আবেদনকারীর ক্ষুদ্র ঋণ পরিচালনাকারী সংস্থায় সমপর্যায়ের পদে কমপক্ষে ০৩ (তিন) বছর ন্যূনতম ০৬টি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে, যা আবেদনপত্রে উল্লেখ আবশ্যক। মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং বৈধ লাইসেন্স থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৪০ বছর (৩১/১২/২০১৫ ইং পর্যন্ত)।
ব্রাঞ্চ ম্যানেজার: হাসপাতালের ব্রাঞ্চ ম্যানেজার পদে ১৫ জন নেওয়া হবে। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর/স্নাতক অথবা সমমান হতে হবে। বেতন শিক্ষানবিশকালে ১৯ হাজার ৫০০ টাকা স্থায়ীকরণের পর সাকল্যে ২৪ হাজার ২০১ টাকা (পিএফসহ)। আগ্রহীকে ক্ষুদ্র ঋণ পরিচালনাকারী সংস্থায় স্নাতকোত্তর উত্তীর্ণদের সমপর্যায়ের পদে কমপক্ষে ০২ (দুই) বছর এবং স্নাতক উত্তীর্ণদের সমপর্যায়ের পদে কমপক্ষে ০৩ (তিন) বছর অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। কম্পিউটারে বেসিক ধারণা থাকতে হবে। মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং বৈধ লাইসেন্স থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর (৩১/১২/২০১৫ ইং পর্যন্ত)।
ক্রেডিট অফিসার ৫০ জন: এই পদে নিয়োগ দেওয়া হবে ৫০ জন। আগ্রহীদের শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অথবা সমমান হতে হবে। বেতন শিক্ষানবিশকালে ১৫ হাজার টাকা স্থায়ীকরণের পর সাকল্যে ১৮ হাজার ৭০০ টাকা (পিএফসহ)।
কম্পিউটারে বেসিক ধারণা থাকতে হবে। তবে অভিজ্ঞতার প্রয়োজন নেই। বয়স সর্বোচ্চ ৩৩ বছর (৩১/১২/২০১৫ ইং পর্যন্ত)।
অ্যাকাউন্টস অফিসার: অ্যাকাউন্টস অফিসার-৩ পদে ৫০ জন, অ্যাকাউন্টস অফিসার-২ পদে ৪০ জন ও অ্যাকাউন্টস অফিসার-১ পদে ৪০ জনকে নিয়োগ দেওয়া হবে। অ্যাকাউন্টস অফিসার-৩ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এমবিএস, অ্যাকাউন্টস অফিসার-২ পদের জন্য বিবিএস ও অ্যাকাউন্টস অফিসার-১ পদের জন্য ব্যবসায় শিক্ষায় এইচএসসি থাকতে হবে। অ্যাকাউন্টস অফিসার-৩ শিক্ষানবিশকালে ১৫ হাজার টাকা স্থায়ীকরণের পর সাকল্যে ১৮ হাজার ৭০০ টাকা (পিএফসহ), অ্যাকাউন্টস অফিসার-২ শিক্ষানবিশকালে ১৩ হাজার ৫০০ টাকা স্থায়ীকরণের পর সাকল্যে ১৬ হাজার ৭৭১ টাকা (পিএফসহ) ও অ্যাকাউন্টস অফিসার-১ শিক্ষানবিশকালে ১২ হাজার ৫০০ টাকা স্থায়ীকরণের পর সাকল্যে ১৫ হাজার ৮০ টাকা (পিএফসহ) বেতন পাবেন। প্রত্যেকেরই কম্পিউটারে বেসিক ধারণা থাকতে হবে। অ্যাকাউন্টস অফিসার-৩ এর জন্য সর্বোচ্চ বয়স ৩৩ বছর, অ্যাকাউন্টস অফিসার-২ এর জন্য সর্বোচ্চ বয়স ৩২ বছর ও অ্যাকাউন্টস অফিসার-১ এর সর্বোচ্চ বয়স ৩০ বছর হতে হবে (৩১/১২/২০১৫ ইং পর্যন্ত)।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, প্রয়োজনীয় কাগজপত্র (শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং পাসপোর্ট সাইজের সদ্য তোলা ৩ কপি সত্যায়িত রঙিন ছবিসহ প্রধান নির্বাহী, পল্লি মঙ্গল কর্মসূচি (পিএমকে), কনকর্ড আর্কেডিয়া, (৬ষ্ঠ তলা), প্লট: ১ এবং ২, রোড: ৪, ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৫ এই ঠিকানায় আগামী ০৯/০২/২০১৬ ইং তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রে অবশ্যই মোবাইল নম্বর এবং খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।