পিএসটিসি-ইউবিআরের উদ্যোগে নারী নির্যাতনবিরোধী কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উন্নয়ন সংস্থা পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের (পিএসটিসি) ইউনাইট ফর বডি রাইটস (ইউবিআর) প্রকল্পের উদ্যোগে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ পালন করা হচ্ছে। পক্ষকালব্যাপী এই কর্মসূচি শুরু হয়েছে গত ২৫ নভেম্বর, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। ‘ঘরে ও বাইরে শান্তি আনো, নারীর প্রতি সহিংসতা বন্ধ করো। বাল্যবিবাহ প্রতিরোধ করো’ এই স্লোগান নিয়ে গত ২৫ নভেম্বর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সংহতি সমাবেশ আয়োজন করা হয় সংস্থার পক্ষ থেকে। হাসনা হেনার সঞ্চালনায় এই আয়োজনে সংহতি বক্তব্য দেন খেলাঘর চট্টগ্রাম মহানগরীর সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম এবং বাংলাদেশ মহিলা পরিষদ, চট্টগ্রামের সাধারণ সম্পাদক সুগতা বড়ুয়া ও প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী সৈয়দ নূরউদ্দিন সাখাওয়াৎ। বিজ্ঞপ্তি।