পিএসটিসির উদ্যোগে যুব দিবস উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উন্নয়ন সংস্থা পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) পরিচালিত ‘ইউনাইট ফর বডি রাইটস’ প্রকল্পের আওতায় ১২ আগস্ট নগরের পূর্ব ষোলোশহর, পূর্ব বাকলিয়া ও লালখান বাজার ওয়ার্ডে আন্তর্জাতিক যুব দিবস উদ্যাপিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল শোভাযাত্রা ও আলোচনা সভা।
তিনটি ওয়ার্ডে পৃথকভাবে অনুষ্ঠিত আলোচনা সভাগুলোতে সভাপতিত্ব করেন যথাক্রমে উম্মে হাবিবা, হাসনা হেনা ও শারমিন সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মো. মোবারক আলী, এফ কবির মানিক, প্রকল্প কর্মকর্তা সৈয়দ মো. নুরউদ্দিন, শারমিন জাহান হক, সুজন ভট্টাচার্য, যুব সংগঠক আকবর হোসেন, নোমান হোসেন, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
এতে বক্তারা বলেন, এলাকার যেকোনো কর্মকাণ্ডে তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। এলাকার উন্নয়নের স্বার্থেই তাঁদের কাজে লাগাতে হবে। বিজ্ঞপ্তি।