পিএসটিসির উদ্যোগে যুবমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের কৈশোর, আমাদের তারুণ্য আমরাই গড়ব, হব অনন্য—এই প্রতিপাদ্য নিয়ে পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের (পিএসটিসি) উদ্যোগে গত ২৯ ডিসেম্বর নগরের ফুলকি মিলনায়তনে যুবমেলা অনুষ্ঠিত হয়।
পিএসটিসির ইউনাইট ফর বডি রাইটস (ইউবিআর) প্রকল্পের কর্মসূচির অংশ হিসেবে এই যুবমেলার আয়োজন করা হয়। এ উপলক্ষে যুব সমাবেশ এবং প্রকল্পের কার্যক্রমের প্রদর্শনীর আয়োজন করা হয়। বেলা ১১টায় জাতীয় সংগীতের মাধ্যমে মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম।
উদ্বোধন শেষে সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তাদের অংশগ্রহণে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইয়ুথ ফোরামের চেয়ারপারসন উম্মে হাবিবা। বক্তব্য দেন ইউবিআর প্রকল্পের চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়কারী সৈয়দ মো. নুরউদ্দিন সাখাওয়াৎ।
আলোচনা শেষে চলচ্চিত্র প্রদর্শনী, স্লাইড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার বিতরণের মাধ্যমে যুবমেলার সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি।