পিএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ ও সচেতন নাগরিক কমিটি (সনাক) গত বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক সমাপনী পরীক্ষা ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননাপত্র দিয়েছে।সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক আনিস উল হক ভূঁইয়া।অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট দিদারুল আলম, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ মেজর নাসিরুল ইসলাম মীর, সনাক খাগড়াছড়ির সভাপতি অনন্ত বিহারী খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান, নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী মাজেদুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ এবং টিআইবির এরিয়া ম্যানেজার এ জি এম জাহাঙ্গীর আলম।প্রধান অতিথি আনিস উল হক ভূঁইয়া বলেন, ‘আজকের এই সংবর্ধনার মাধ্যমে লেখাপড়া করার পাশাপাশি দেশের উপযুক্ত নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য তোমাদের কাছে বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।‘আমরা বিশ্বাস করি, দুর্নীতিমুক্ত, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তোমরা সমর্থ হবে।’আলোচনা সভা শেষে সনাকের উদ্যোগে দুর্নীতিবিরোধী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।খাগড়াছড়ি সদর উপজেলার মোট ১১৯ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে ২২ জন জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ ও ৯৭ জন পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ছিল।