পিক মেধা বৃত্তি পরীক্ষা ১৩ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সরকারি সিটি কলেজের রসায়নবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রয়াত অধ্যাপক পরাশর চন্দ্র পাল স্মৃতি সংসদ পিক মেধাবৃত্তি পরীক্ষা চালু উদ্যোগ নিয়েছে। এতে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
এ উপলক্ষে প্রস্তুতি সভা চকবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন দুর্জয় পাল, আবদুর রহিম, অনুপ কুমার বিশ্বাস, মিলন দত্ত, নির্ঝর দাশ, মো. ছরওয়ার আলম, সুবল আচার্য, সঞ্জয় পাল, কিরীটি দত্ত, দিদারুল আলম মজুমদার, শিপলু কুমার বিশ্বাস, সুনীল বাবু প্রমুখ।
সভায় জানানো হয়, পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ মে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৩০ এপ্রিলের মধ্যে নিবন্ধন করতে হবে। বিস্তারিত জানা যাবে ০৩১-২৮৫১৩৮৭ ও ০১১৯৪১০০৭১২ নম্বরে। বিজ্ঞপ্তি।