পিক মেধাবৃত্তির সনদ ও পুরস্কার বিতরণ

‘প্রফেসর পি সি পাল স্মৃতিসংসদ’ পরিচালিত ‘পিক’ মেধাবৃত্তি পরীক্ষার সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২৯ সেপ্টেম্বর নগরের মুসলিম হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শিশু উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারী। শিশুদের মনোমুগ্ধকর নাচ, গান, আবৃত্তি পরিবেশনের মাধ্যমে পিক শিশু উৎসব শুরু হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন সাংসদ জিয়াউদ্দিন আহমেদ বাবলু, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শাহেদা ইসলাম, চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ রুপেশ চৌধুরী, পিক শিশু উৎসবের কো-চেয়ারম্যান আবু হাসনাত চৌধুরী, পিক মেধাবৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক অনুপ কুমার বিশ্বাস প্রমুখ।
উল্লেখ্য, মেধাবৃত্তি পরীক্ষায় প্রায় তিন শ শিক্ষার্থীকে সনদ, বৃত্তি ও পুরস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষে পি সি পাল স্মারকগ্রন্থ অনুরণন প্রকাশিত হয়। বিজ্ঞপ্তি।