পিচ্চি ডাক্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই বছর বয়সী পিচ্চি যে এতটা বুদ্ধিমান আর দুষ্টু, আমার ভাইপোকে না দেখলে বিশ্বাস হবে না। ওর নাম মুরসালিন। জন্মের পর থেকেই নিউমোনিয়া আর শ্বাসকষ্টের রোগী। এরই মধ্যে কয়েকবার হাসপাতালে গেছে। সর্বশেষ গত মাসে হাসপাতালে নেওয়া হলো। ডাক্তার তাকে দেখতে এসেছেন। ডাক্তারকে দেখে ও বলে উঠল, ‘ব্রডিল’ ওষুধ লেখেন। ডাক্তার তো থ! এস এম তানসেন রেজা কয়লাখালী, রায়পুর, বাঘারপাড়া, যশোর।