পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ে প্রাক্-প্রাথমিক শিক্ষা সমাপনী অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার পিটিআই–সংলগ্ন পরীক্ষণ সরকারি বিদ্যালয়ের প্রাক্-প্রাথমিক শিক্ষা (প্রথম ব্যাচ) সমাপনী অনুষ্ঠান ১ ডিসেম্বর সম্পন্ন হয়েছে। পিটিআই সুপারিনটেনডেন্ট বেগম কামরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষক জাহাঙ্গীর আলম ছিদ্দিকী, পিটিআই ইনস্ট্রাক্টর নুরুল আলম, মোহাম্মদ হোছাইন, অভিভাবক খাইরুল উল্লাহ ছিদ্দিকী, জিএম আশেক উল্লাহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মুহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিটিআই ইনস্ট্রাক্টর গোলাম নাজের, আবদুল গফুর চৌধুরী, পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক মিনা রানী দাশ, শাকিলা জয়নাব, শারমিন আক্তার, মোবাশ্বেরা কাতেবী প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।