শীত তো যাই যাই করছে। নানা পদের চিতইয়ের স্বাদ নিন এখনি। রেসিপি দিয়েছেন কল্পনা রহমান
পিঠার পিঠে পিঠা
রসের স্বাদে চিতইউপকরণ ও পরিমাণ: নতুন আতপ চাল ৪ কাপ, নলেন গুড় আধা কেজি, ১টি নারকেলের দুধ ও লবণ পরিমাণমতো।প্রণালি: চাল চার-পাঁচ ঘণ্টা ভিজিয়ে গুঁড়া করে নিতে হবে।নারকেল কুরিয়ে ৩ কাপ গরম পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে নিতে হবে। এবার তাতে পরিমাণমতো চালের গুঁড়া ও লবণ দিয়ে ঘন পেস্ট বানাতে হবে।চুলায় চিতইয়ের খোলায় পিঠার গোলা দিয়ে ঢেকে দিতে হবে। চুলায় আঁচ মাঝারি হবে।কয়েক মিনিট পর নামিয়ে রাখতে হবে। এভাবে সব পিঠা বানাতে হবে।নলেন গুড় ৬ কাপ পানি দিয়ে জ্বাল দিয়ে রস বানাতে হবে। এবার পিঠাগুলো ওই সিরাতে দিয়ে পাঁচ মিনিট জ্বাল দিয়ে নামিয়ে ঢেকে রাখতে হবে।যদি পিঠাতে রস চুষে নেয় অথবা মিষ্টি কম হয় তবে আরও একটু রস বানিয়ে পিঠাতে দিতে হবে। সারা রাত ভিজিয়ে অথবা ৬-৭ ঘণ্টা ভিজিয়ে এই পিঠা খাওয়া যায়। মিষ্টিটা নিজের পছন্দমতো হবে।তেঁতুলের সসতেতুলের রস ১ কাপ, চিনি ১ কাপ, ধনে ভাজা গুঁড়া ১ চা-চামচ, জিরা ভাজা গুঁড়া ১ চা-চামচ, শুকনা মরিচ ভাজা গুঁড়া ১ চা-চামচ, বিট লবণ ১ চা-চামচ ও খাবার লবণ পরিমাণমতো নিয়ে জ্বাল দিয়ে ঘন করে নিলেই তৈরি হয়ে যাবে তেঁতুলের সস।আলুর রায়তাউপকরণ ও পরিমাণ: আলু সেদ্ধ ২ কাপ, টকদই ১ কাপ, সরিষাবাটা ২ টেবিল-চামচ, ধনেপাতাবাটা ১ টে. চামচ, কাঁচা মরিচ কুচি ১ চা চামচ, চিনি ৩-৪ টেবিল-চামচ, তেঁতুলের রস ২/৩ টেবিল-চামচ, লবণ পরিমাণমতো।প্রণালি: আলু সেদ্ধ করে কিউব করে কেটে নিতে হবে।এবার ওপরের সব উপকরণ একসঙ্গে মাখলেই আলুর রায়তা তৈরি হবে যাবে।কিমা চিতইউপকরণ ও পরিমাণ: সেদ্ধ চাল গুঁড়া ২ কাপ, আতপ চাল গুঁড়া ১ কাপ, পানি ২ কাপ, পনির পরিমাণমতো, লবণ ১ চা-চামচ। ১ কাপ কিমা, আধা চা-চামচ আদাবাটা, আধা চা-চামচ রসুনবাটা ও লবণ দিয়ে সেদ্ধ করে পানি শুকিয়ে নিতে হবে। টমেটো ও ক্যাপসিকাম কুচি পরিমাণমতো। ১ টেবিল-চামচ সয়াসস, ২ টেবিল-চামচ টমেটো সস, আধা চা-চামচ গোলমরিচ গুঁড়া। পেঁয়াজ কুচি ২ টেবিল-চামচ ও তেল তিন টেবিল-চামচ।প্রণালি: চালের গুঁড়ায় হালকা গরম পানি ও লবণ দিয়ে ঘন পেস্ট বানাতে হবে এবং আধা ঘণ্টা ঢেকে রেখে দিতে হবে।পাত্রে তেল দিয়ে পেঁয়াজ ২ মিনিট ভেজে নিতে হবে। সেদ্ধ কিমা সব রকম সস ও গোলমরিচ দিয়ে নাড়তে হবে। ২-৩ মিনিট পর টমেটো ও ক্যাপসিকাম কুচি দিতে হবে। নামানোর আগে ১ চা-চামচ কর্নফ্লাওয়ার আধা কাপ পানিতে গুলিয়ে দিতে হবে। পিঠার খোলা গরম করে ১ টেবিল-চামচ করে গোলা খোলায় দিয়ে ঢেকে দিতে হবে। একটু পর কিমাতে পনির কুচি করে ছিটিয়ে পিঠার ওপর দিতে হবে। আবার ঢেকে দিতে হবে। এবার নামিয়ে গরম গরম পরিবেশন।ইলিশ চিতইউপকরণ ও পরিমাণ: ক. নতুন চালের গুঁড়া ৬ কাপ, হালকা গরম পানি ৪ কাপের মতো ও লবণ পরিমাণমতো।খ. ইলিশ মাছ ১টা, পেঁয়াজবাটা ১ কাপ, কাঁচা মরিচ ৮-১০টা, তেল আধা কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ ও লবণ ২ চা-চামচ।প্রণালি: চাল ভিজিয়ে গুঁড়া করে নিতে হবে। এখন হালকা গরম পানি ও লবণ দিয়ে ঘন পেস্ট গুলিয়ে ১ ঘণ্টা রেখে দিতে হবে।মাছ কেটে টুকরা করে ধুয়ে ‘খ’ উপকরণের সবকিছু দিয়ে মাখিয়ে ৬ কাপ পানি দিয়ে মাছ রান্না করে রাখতে হবে। ঝোলটা পাতলা হবে।এবার পিঠার খোলা চুলায় দিয়ে গরম করে পিঠার গোলা দিয়ে ঢেকে দিতে হবে। একটু পর যখন পিঠাটা অর্ধেক হবে, তখন ১টি করে মাছ ওই পিঠার ওপর দিতে হবে। আবার ঢেকে দিতে হবে। পিঠা হলে ছাচ থেকে তুলে গরম গরম ওই ইলিশ মাছের ঝোল দিয়ে পরিবেশন করুন ইলিশ চিতই।আনারসের সালাদউপকরণ ও পরিমাণ: আনারস কুচি ২ কাপ, চিনি আধা কাপ, কাঁচা মরিচ কুচি ১ চা-চামচ, লেবুর রস ৪ টেবিল-চামচ, লবণ স্বাদমতো।প্রণালি: আনারস কুচি করে রস ঝরিয়ে নিতে হবে।এবার ওপরের সব উপকরণ দিয়ে মাখিয়ে ১৫ মিনিট পর পরিবেশন।ডিম চিতইউপকরণ ও পরিমাণ: সেদ্ধ চাল ২ কাপ, পানি প্রায় ১ কাপ, ডিম প্রয়োজনমতো, লবণ পরিমাণমতো।প্রণালি: চাল ৬-৭ ঘণ্টা ভিজিয়ে মিহি করে বেটে নিতে হবে। এবার লবণ ও পরিমাণমতো পানি দিয়ে ঘন ডো বানাতে হবে।পিঠার খোলা চুলায় দিয়ে গরম করে পিঠার ডো দিতে হবে। ঢেকে দিতে হবে। পিঠা অর্ধেক হওয়ার পর একটি ডিম ভেঙে পিঠার ওপর দিতে হবে। সামান্য লবণ ছিটিয়ে দিয়ে ঢেকে দিতে হবে।৩-৪ মিনিট পর পিঠা হলে গরম গরম পরিবেশন।ফোম চিতইউপকরণ ও পরিমাণ: হালকা গরম পানি ১ কাপ, ডিম ৩টা, আতপ চালের গুঁড়া ৩ কাপ, লবণ পরিমাণমতো।প্রণালি: সব উপকরণ একসঙ্গে দিয়ে গুলিয়ে নিতে হবে। একটু ঘন তরল ডো হবে।মাটির খোলা গরম করে আধা কাপ করে ঘন ডো দিয়ে খোলা ঘুরিয়ে বড় করে নিতে হবে। ঢেকে দিতে হবে।৪-৫ মিনিট পর ওপরে ফোমের মতো হবে। উঠিয়ে গরম মাংসের সঙ্গে অথবা নারকেল ও গুড় দিয়ে পরিবেশন।সঙ্গে সঙ্গে খেলে এই পিঠা মচমচে হয়।এ পিঠা বানিয়ে হটপটে সংরক্ষণ করেও খাওয়া যাবে।