প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ যেন পিপীলিকার প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা! রবার্টাস অগাং সুডিয়াতমোকো, জাকার্তার একজন আলোকচিত্রী। শখের বশেই পিঁপড়ার একটা দলের কিছু ছবি তুলেছিলেন খুব কাছ থেকে। তাতেই ধরা পড়ে অদ্ভুত কিছু চিত্র। কোথাও একটি পিঁপড়া তার দুই পা একত্র করে মুখের কাছে তুলে ধরেছে, যেন প্রার্থনারত! কোথাও বা এক পালোয়ান পিঁপড়া তুলে নিয়ে যাচ্ছে তার নিজের চেয়েও প্রায় ১০ গুণ বেশি ওজনের একটি পাতা! তবে যে ছবিটি রবার্টাসের সবচেয়ে প্রিয়, তা হলো, একটি পিঁপড়ার এক পায়ের ওপর ভর করে দাঁড়িয়ে থাকা। তিনি বলেন, ‘আমি কখনো ব্রেক ড্যান্স করিনি। কিন্তু ওকে দেখে আমার ব্রেক ড্যান্সের কথা মনে পড়ে যাচ্ছিল!’ রবার্টাসের ভাষায়, এই পিঁপড়াই ‘ইয়েস কার্ড’ জিতে নিয়ে পরবর্তী রাউন্ডে যাওয়ার যোগ্য! ডেইলি মেইল