পিরানের নতুন শাখা
ঢাকার ধানমন্ডির পুরোনো ২৮ নম্বর সড়কে প্লাজা এআর-এর তৃতীয় তলায় চালু হলো ফ্যাশন হাউস পিরানের নতুন শাখা। ৮ এপ্রিল ঘড়ির কাঁটা ঠিক ১১টায় পৌঁছাতেই উপস্থিত অতিথিদের অপেক্ষার পালা শেষ হয়। ‘নিজেরা করি’র সমন্বয়কারী ও শিল্পী খুশী কবির এর উদ্বোধন করেন। পিরানের পরিচালক শামীম আহমেদ জানান, বুটিক হাউসগুলোর মূলত নির্দিষ্ট ক্রেতা থাকে। সেই হিসেবে ঢাকার ধানমন্ডি-১১-এতে পিরানের প্রথম শাখাটি বেশ ভালোই চলেছে। তবে শপিং মলে বুটিক হাউসটি কেমন চলবে, এ পার্থক্য দেখার জন্যই পিরানের এই নতুন শাখায় মেয়েদের ফতুয়া, শাড়ি, সালোয়ার-কামিজ এবং ছেলেদের ফতুয়া ও পাঞ্জাবি পাওয়া যাচ্ছে। এসব আকর্ষণীয় পোশাকের দামও ক্রেতাদের নাগালের মধ্যে রাখা হয়েছে। পিরানে মেয়েদের ফতুয়া ৪৭৫-১১০০ টাকা, শাড়ি ৯০০-২২০০, সালোয়ার-কামিজ ২২০০-২৪০০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। আর ছেলেদের ফতুয়া ৫০০-৬০০ ও পাঞ্জাবি ৮০০-১৬০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এ ছাড়া কানের দুল, গলার গয়না ১৭০-৪০০ টাকা এবং শুধু মালা পাওয়া যাচ্ছে ১৪০ টাকায়।