ফারাও রাজাদের সমাধির ওপর নির্মিত সমাধি মন্দিরগুলোই পিরামিড নামে পরিচিত। মিসরে ছোট-বড় প্রায় ১৩৫টি পিরামিড আছে। মিসরে সবচেয়ে বড় আর আকর্ষণীয় হচ্ছে গ্রেড পিরামিড অব গিজা, যা খুফুর পিরামিড নামেও পরিচিত। এটি তৈরি হয়েছিল খ্রিষ্টপূর্ব প্রায় পাঁচ হাজার বছর আগে। গিজার পিরামিডের উচ্চতা প্রায় ৪৮১ ফুট। এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় ২০ বছর এবং শ্রমিক খেটেছিল প্রায় এক লাখ। পিরামিড বানাতে ব্যবহূত একেকটি পাইলের দৈর্ঘ্য প্রায় ৫০ ফুট। মিসরে বেশির ভাগ পিরামিডই নীল নদের পশ্চিম দিকে অবস্থিত।মৃত্যুর পর ফারাওদের বেশির ভাগ আত্মীয়দেরই বড় পিরামিডসংলগ্ন ছোট সমতল পিরামিডগুলোতে দাফন করা হয়েছে। একেকটি পিরামিড তৈরি করতে দুই থেকে ৩০ টন ওজনের প্রায় ২০ থেকে ২৩ লাখ পাথরের ব্লক ব্যবহূত হয়েছে। পিরামিড বানাতে দুই ধরনের চুনাপাথর ব্যবহার করা হয়েছে। ১৮৮৯ সালে আইফেল টাওয়ার বানানোর আগে গ্রেট পিরামিড অব গিজাই ছিল বিশ্বের সর্বোচ্চ স্থাপনা। মিসর ছাড়া অন্যান্য দেশে যেমন সুদান, নাইজেরিয়া, গ্রিস, স্পেন, চীনেও কিছু ছোটখাটো পিরামিড আছে।ওয়েবসাইট অবলম্বনে: সামসুল আলম