পিরামিড বাগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছরের মতো এবারও যুক্তরাজ্যে বসেছে চেলসি ফ্লাওয়ার শো। আর দশটা বছরের চেয়ে এবারের আসরের একটা জিনিস নজর কাড়ছে সবার। ৬৯ থেকে ৯৩ বছর বয়সী ৭৫ জন বৃদ্ধই মূলত এই আকর্ষণের রসদ। চেলসি শহরের এই পেনশনভোগীদের দিয়ে সাজানো হয়েছে ফুলের পিরামিড বাগান! সাততলা সমান উঁচু ওই বাগানের পাঁচতলা পর্যন্ত দাঁড়িয়ে ছিলেন তাঁরা। পাশে ছিল হরেক রকম ফুলের গাছ। গার্ডেনস ওয়ার্ল্ড নামের এক অনুষ্ঠানের সাবেক উপস্থাপক ডায়ারমুইড গেভিনের মাথা থেকে বেরিয়েছে এমন আয়োজনের চিন্তা। ডেইলি মেইল।