পিরিচে বিশ কুইজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ জ্ঞানসঠিক উত্তরে টিক () চিহ্ন দিন১. থার্ড আম্পায়ারের প্রয়োজন পড়ে কখন?  বাথরুমে পানি না থাকলে  ছুটা বুয়া ফাঁকি দিলে  মাঠের আম্পায়াররা সিদ্ধান্ত নিতে না পারলে  ময়লাওয়ালা না এলে২. সাকিব আল হাসানের জন্মদিন কবে?  ৩০ ফেব্রুয়ারি  ৩১ সেপ্টেম্বর  ৩১ জুন  ২৪ মার্চ৩. যে বোলিং করে, তাঁকে কী বলা হয়?  লক্ষ্মীপক্ষী  বোলার  হ্যাকার  ইভ টিজার৪. শচীন টেন্ডুলকার কে?  ভারতীয় ব্যাটসম্যান  ট্রাকচালক সমিতির সভাপতি  দলিল লেখক  ফ্লেক্সিলোড ব্যবসায়ী৫. ফিল্ডারের কাজ কী?  রান ঠেকানো  মাঠে আপেল ছুড়ে মারা  রেডিওতে বকবকানি  বোতল কুড়ানো৬. ক্রিকেট খেলার জন্ম কোথায়?  মঙ্গল গ্রহে  অ্যান্টার্কটিকায়  চাঁদে  ইংল্যান্ডে৭. ক্রিকেট মাঠে কোনটি থাকে না?  স্ট্যাম্প  ব্যাট  বল  টেবিল ফ্যান৮. ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার কোনটি?  নাকফুল  মুক্তার মালা  ক্রেস্ট  বিসিএস গাইড৯. রান করেন কে?  ব্যাটসম্যান  চিয়ারগার্ল  ক্যানটিন বয়  হেড আয়া১০. এবারের বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী কোথায় অনুষ্ঠিত হয়েছে?  ঢাকা  মাদারীপুর  আগ্রা  ঘানা