পিরিচে বিশ্ব কুইজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ জ্ঞানসঠিক উত্তরে টিক () চিহ্ন দিন১. ফাইনালে মুখোমুখি হবে কোন দুটি দল?  ঠেলাওয়ালা দল ও ভিক্ষুক লিগ  কালা আলমগীর ও ঠসা শামসু বাহিনী  দলছুট ও প্রমিথিউস  সেমিফাইনাল জয়ী দুই দল২. উইকেটকিপার হাতে কী পরে মাঠে দাঁড়ান?  সোনার চুড়ি  গ্লাভস  হাতকড়া  খাড়ু ৩. ব্যাটসম্যান হেলমেট পরে মাঠে নামেন কেন?  লজ্জায় মুখ ঢাকতে  পাওনাদারের কাছ থেকে মুখ লুকাতে  সানস্ক্রিনের অভাবে  বলের সম্ভাব্য আঘাত থেকে বাঁচতে৪. বোলাররা আউটের জন্য আবেদন জানান কী বলে?  খায়া ফালামু  সইরা খাড়া  দূরে গিয়া মর  হাউ’জ দ্যাট!৫. আম্পায়ার আউটের ঘোষণা দেন কী করে?  নেচে নেচে  ব্যাটসম্যানদের স্টাম্প দিয়ে পিটিয়ে  হিন্দি গান গেয়ে  আঙুল উঁচিয়ে৬. ফাস্ট বোলারের কাজ কী?  আম্পায়ারের সঙ্গে মারামারি  চিয়ারলিডারের সঙ্গে নম্বর বিনিময়  ব্যালেনৃত্য পরিবেশন  জোরে বল ছোটানো৭. ক্রিকেটাররা কোনটি চান?  পচা টমেটো ও ডিম  দর্শকদের বকাঝকা  জয়  সুইপারের চাকরি৮. স্পিনাররা কী করেন?  খেলোয়াড়দের চা-শিঙাড়া খাওয়ান  কেউ আউট হলে কান্না থামান  বিয়ের জন্য মেয়ে দেখেন  ঘুরিয়ে বল করেনকুইজ ১ম পর্বের বিজয়ীরাহ্যান্ডিক্যামমোহাম্মদ আবদুল জব্বার, উপপরিচালক, বাংলাদেশ ব্যাংক, খুলনা।বিমান টিকিটমামুন রহমান, কাচিয়া, সাতক্ষীরা।আইপডসাদিয়া ইসলাম, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।ক্যামেরাসামছুন্নাহার সেলীনা সাদিক, আহাম্মদনগর, মিরপুর।ডিনার (৩টি)মো. আনিসুর রহমান, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম।আব্দুল্লাহেল বিন খুরশেদ, পার্বতীপুর, দিনাজপুর।মো. মনিরুজ্জামান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রাবাস, বগুড়া।