প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ১৫তম সম্মেলন গত শুক্রবার নগরের ইসলামাবাদী মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়েছে। একই দিন সেখানে গণতান্ত্রিক যুব ফোরামের চট্টগ্রাম মহানগর শাখার চতুর্থ ও বন্দর থানা শাখার পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বক্তব্য দেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অংগ্য মারমা, জাতীয় মুক্তি কাউন্সিলের পূর্ব-৩ এর সভাপতি ভুলন লাল ভৌমিক, হলি উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রিনা চাকমা, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক অলকেশ চাকমা প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সুকান্ত চাকমাকে সভাপতি ও সুনয়ন চাকমাকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের পিসিপির কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।