পিসিপির নগর শাখার সম্মেলন
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) চট্টগ্রাম মহানগর শাখার ১১তম কাউন্সিল গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। নগরের চেরাগী পাহাড় মোড়ের ইসলামাবাদী মেমোরিয়াল হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি পলাশ চাকমা।
প্রথম অধিবেশনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে আপসহীনভাবে সংগ্রাম করে যাচ্ছে পিসিপি।
বক্তব্য দেন পিসিপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক অলকেশ চাকমা, সংগঠনের মহানগর শাখার দপ্তর সম্পাদক স্বরজিৎ চাকমা, পিসিপির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সুনয়ন চাকমা, কেন্দ্রীয় অর্থ সম্পাদক রতন স্মৃতি চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা দপ্তর সম্পাদক দ্বিতীয়া চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি অংগ্য মারমা, জাতীয় মুক্তি কাউন্সিল চট্টগ্রাম-৩–এর সংগঠক সামিউল আলম প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে পলাশ চাকমাকে সভাপতি, জিকো চাকমাকে সাধারণ সম্পাদক ও স্বরজিৎ চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তি।