পিৎজা খাওয়ার উৎসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন পাত্রে সাজানো রয়েছে হরেক রকমের পিৎজা। জিবে জল আনা এসব পিৎজা থেকে দর্শনার্থীরা যে যার মতো করে পছন্দ করছেন আর খাচ্ছেন ইচ্ছেমতো। নগরের হোটেল আগ্রাবাদের ইস্ট প্যান এশিয়ান ক্যুজিন রেস্তেরাঁয় পিৎজা খাওয়ার ধুম পড়েছিল। ৪ থেকে ৬ সেপ্টেম্বর এখানে অনুষ্ঠিত হয় বুফে পিৎজা উৎসব।
৪ সেপ্টেম্বর বিকেল চারটায় ‘ইটালিয়ান পিৎজা উৎসব’ শিরোনামের এ আয়োজন উদ্বোধন করেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক। এ সময় উপস্থিত ছিলেন হোটেল আগ্রাবাদের উপব্যবস্থাপনা পরিচালক এ এস এম কায়সার আলী, পরিচালক (জনসংযোগ) শাকিল আলী, পরিচালক (ব্র্যান্ড মার্কেটিং) কায়েস আলী।
উদ্বোধন শেষে ওয়াহিদ মালেক বলেন, এই ধরনের খাদ্য উৎসব ভিন্নধর্মী উদ্যোগ। এমন উদ্যোগ দেশি ও বিদেশি ভোক্তাদের আকর্ষণ করবে।
উৎসবে মার্গেরিটা, চিকেন হাওয়াইন, নিপলিটন, বিফ পেপেরনি, চিলি বিফ ও সি ফুড নামের ছয়টি ভিন্ন স্বাদের মুখরোচক পিৎজা পরিবেশন করা হয়। পিৎজার পাশাপাশি ছিল পাস্তা ও আইসক্রিমের পরিবেশনা। এ ধরনের আয়োজন প্রসঙ্গে হোটেল আগ্রাবাদের জ্যেষ্ঠ বিক্রয় ও বিপণন ব্যবস্থাপক শাহীন মোহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘মানুষের মধ্যে এখন নতুন ধরনের খাদ্যাভ্যাস গড়ে উঠছে। এখন নতুন খাবারের দিকে অনেকের আগ্রহ। তাই ক্রেতাদের চাহিদার সঙ্গে সংগতি রেখেই আমাদের এই ধরনের খাদ্য উৎসবের আয়োজন।’