পিৎজাহাটে নতুন খাবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিৎজাহাট নিয়ে এল নতুন খাবার চিজি বাইটস। এটি একটি বাইট আকারের পিৎজা, যাতে রয়েছে প্রচুর চিজ। মুখে দিলেই পাবেন এর অনন্য স্বাদ। ১১ নভেম্বর এ উপলক্ষে এক অনুষ্ঠানে ট্রান্সকম ফুডস লিমিটেডের নির্বাহী পরিচালক আক্কু চৌধুরী বলেন, ‘নতুন এই চিজি বাইটস আপনাকে দেবে এক অভিনব স্বাদের অভিজ্ঞতা, যা বন্ধু কিংবা প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নেওয়ার মতোই। এসবই আমাদের নতুন মেন্যুর অংশ, যার লক্ষ্য সেরা ক্যাজুয়াল ডাইন-ইনের অভিজ্ঞতা প্রদান করা, যেখানে গ্রাহকেরা উপভোগ করবেন সাশ্রয়ী মূল্যে অনন্য স্বাদের সব খাবার।’ পিৎজা হাটের এই মেন্যুতে রয়েছে নয়টি নতুন পিৎজা, চারটি নতুন স্বাদের অ্যাপেটাইজারস, সালাদ ও পাস্তাসহ মোট ১৩টি খাবার। নতুন মেন্যুর মধ্যে অন্তর্ভুক্ত আছে পেনে, ফিউজিলি, স্প্যাগেটি ও ম্যাকারনি পাস্তা, যেগুলো পরিবেশিত হয় অ্যারাবিয়াটা, স্পাইসি টমেটো, মাশরুম সস ও বোলোনেইজ দিয়ে।