পিয়ন যখন পশু চিকির‌্যাসক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাণিসম্পদ কর্মকর্তা ব্যস্ত থাকেন নানা কাজে। চিকির‌্যাসা দেওয়ার সময় নেই। ভেটেরিনারি সার্জনের পদও শূন্য। নেই চিকির‌্যাসা সহকারী। ফলে চিকির‌্যাসা দেন পিয়ন। হাসপাতালে চিকির‌্যাসার জন্য পশু নিয়ে আসা লোকজনও তাঁকে চেনেন চিকির‌্যাসক হিসেবে। ২৬ বছর ধরে আছেন এক জায়গায়। তিনি রাঙ্গুনিয়া প্রাণিসম্পদ কার্যালয়ের পিয়ন কল্যাণ তোষ পাল। অভিযোগ রয়েছে, কার্যালয়ে ড্রেসার পদে বাবুল মিয়া নামের একজন কর্মরত থাকা সত্ত্বেও শূন্য পদ দেখিয়ে গত বছরের ডিসেম্বরে তদবির করে পদোন্নতি পান কল্যাণ। এ ছাড়া প্রাণিসম্পদ কর্মকর্তা ইদ্রিস আলীর ভিজিটিং কার্ডেও ব্যবহার করা হয়েছে কল্যাণের মুঠোফোন নম্বর। বাবুল মিয়া জানান, ২০১০ সালের ২০ জুলাই রাউজান উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে শূন্য পদে তাঁকে রাঙ্গুনিয়ায় বদলি করা হয়। আর ২৭ ডিসেম্বর পিয়ন কল্যাণ তোষ পালকে ড্রেসার পদে পদোন্নতি দেওয়া হয়। ২০১১ সালের ৫ জানুয়ারি তাঁকে পুনরায় রাউজানে বদলি করা হয়। তিনি অভিযোগ করে বলেন, ‘নিয়ম বহির্ভূতভাবে দীর্ঘ ২৬ বছর এমএলএস পদে কল্যাণ তোষ পাল এক কার্যালয়ে ও বাড়ির কাছে চাকরি করছেন। আর বার বার বদলি করায় পরিবার-পরিজন নিয়ে আমি অনেক অসুবিধায় পড়েছি।’ জানা যায়, পিয়ন কল্যাণ তোষ পালের চিকির‌্যাসায় কপাল পুড়ছে পশু মালিকদের। প্রায় সময় ভুল চিকির‌্যাসায় মারা যাচ্ছে গরু-ছাগল। অনেকেই ভয়ে অভিযোগ করেন না। সরফভাটা ইউনিয়নের পশ্চিম সরফভাটা গ্রামের আজিজুল হক (৬৫) জানান, গত ৮ নভেম্বর একটি গাভির চিকির‌্যাসার জন্য রাঙ্গুনিয়া প্রাণিসম্পদ কার্যালয়ে যান। কিন্তু পিয়ন কল্যাণ তোষ পালের ভুল চিকির‌্যাসায় গাভিটি মারা যায়। পোমরা ইউনিয়নের জঙ্গল পোমরা গ্রামের আবু জাফর (৫৩) জানান, গত ১১ নভেম্বর তাঁর বাড়িতে এসে একটি হালের বলদের চিকির‌্যাসা করেন কল্যাণ। ফি নেন ৭০০ টাকা। কিন্তু তাঁর ভুল চিকির‌্যাসায় তিন দিন পর বলদটি মারা যায়। এ নিয়ে প্রাণিসম্পদ বিভাগে অভিযোগ করেছেন বলে জানান তাঁরা। এ ব্যাপারে যোগাযোগ করা হলে কল্যাণ ২৬ বছর রাঙ্গুনিয়া প্রাণিসম্পদ কার্যালয়ে চাকরি করার কথা স্বীকার করে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তারা যদি বদলি না করেন তাহলে আমি কি করব? আর আমার আচার-আচরণে সন্তুষ্ট হয়ে কর্তৃপক্ষ ড্রেসার পদে পদোন্নতি দিয়েছেন।’ কীভাবে চিকির‌্যাসা দেন জানতে চাইলে তিনি বলেন, ‘দেখতে দেখতে চিকির‌্যাসা দেওয়া শিখেছি। আমি পিয়ন সেটা বড় কথা নয়। পশুর জীবন বাঁচানো বড় কথা। তবে প্রাণিসম্পদ কর্মকর্তা থাকলে আমি চিকির‌্যাসা দিই না। ইনজেকশন দেওয়া ও চিকির‌্যাসাকাজে সহযোগিতা করি মাত্র।’ ভুল চিকির‌্যাসায় পশুর মৃত্যুর বিষয়ে বলেন, ভুল চিকির‌্যাসায় নয়, রোগ নিয়ন্ত্রণের বাইরে গেলে পশু তো মারা যাবেই। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ইদ্রিস আলী প্রথম আলোকে বলেন, ‘কল্যাণ তোষ পাল দীর্ঘদিন ধরে কার্যালয়ে আছেন। তাঁকে সবাই চেনেন। অনেক সময় কার্যালয়ের প্রশাসনিক কাজে আমি ব্যস্ত থাকি। ফোন রিসিভ করতে পারি না। তাই আমাকে না পেলে ওই নম্বরে যোগাযোগ করার জন্য ভিজিটিং কার্ডে তাঁর নম্বর ব্যবহার করা হয়েছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পশু চিকির‌্যাসার জন্য কার্যালয়ে আসলে টাকা নেওয়ার কোনো নিয়ম নেই। তবে বাড়িতে গেলে ফি নেওয়ার নিয়ম রয়েছে। এ ক্ষেত্রে মোটা অঙ্কের ফি নেওয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি।