পিয়েরে কারডিনের ব্যাগ এখন ঢাকায়
ভালো ব্র্যান্ডের ব্যাপারই আলাদা। সবচেয়ে ভালো এবং নিখুঁত উপাদান দিয়ে তৈরি হয় বলেই হয়তো। আর সেটা যদি ব্যাগ হয়, তবে তো কথাই নেই। কারণ, এর চাহিদা এখন সবার কাছে, সব জায়গায়। ভ্রমণপিপাসু যাত্রী থেকে শুরু করে স্কুলের ছোট বাচ্চারটির কাছেও ব্যাগ আজ দারুণ দরকারি একটি সঙ্গী। তবে শুধু কার্যকর হলেই চলবে না, এ যুগের ব্যাগ হওয়া চাই সুন্দর এবং ফ্যাশনেবল। আপনার এসব চাহিদা মেটাবে ফ্রান্সের বিখ্যাত ব্র্যান্ড পিয়েরে কারডিনের ব্যাগ। তবে এটা কিনতে সুদূর ফ্রান্সে যাওয়ার দরকার নেই। এখন থেকে পাওয়া যাবে ঢাকাতেই। বেলি গ্রুপ প্রতিষ্ঠানের একটি অংশ পিয়েরে কারডিন ব্যাগ ঢাকায় আমদানি করবে বলে জানান অ্যাডকমের ব্র্যান্ড সার্ভিস ম্যানেজার ইমতিয়াজ এলাহি। এর আগে বিশ্বের ১৫ থেকে ২০টি দেশে এটি রপ্তানি করা হয়েছে। বাংলাদেশে দিন দিন ব্র্যান্ডেড ব্যাগের প্রতি বাড়তি আগ্রহের কারণেই এটি আমদানি করা হচ্ছে।বিভিন্ন ধরনের ট্রলি ব্যাগসহ স্কুলব্যাগ থাকছে। আরও থাকছে ল্যাপটপ ব্যাগ, এক্সিকিউটিভ ব্যাগ ও মানিব্যাগ। বাংলাদেশের গ্রাহকদের কথা চিন্তা করেই দাম নির্ধারণ করা হবে বলে জানান এমতিয়াজ এলাহি। ঢাকার নিউমার্কেট, শাহবাগ ও বায়তুল মোকাররম মার্কেটে ব্যাগগুলো পাওয়া যাবে।