পু চ নু সভাপতি, মাহবুব সম্পাদক নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কক্সবাজার শাখার নির্বাচন ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে জেলার সিভিল সার্জন পু চ নু ও সাধারণ সম্পাদক পদে মাহবুবুর রহমান নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনে বিএনপি–জামায়াতের সমর্থিত ড্যাব অংশ না নিলেও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) দুই ভাগে বিভক্ত হয়ে নির্বাচন করে। বেশির ভাগ পদে জয়লাভ করে পু চ নু-মাহবুব পরিষদ।
কক্সবাজার নার্সিং ইনস্টিটিউট মিলনায়তনে ওই দিন সকাল সাড়ে আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট দিয়েছেন ১৯০ জন চিকিৎসক। ভোটার ছিলেন ২১০ জন। নির্বাচনে কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন আব্দুর নুর।
অন্য পদে নির্বাচিত ব্যক্তিরা হলেন সহসভাপতি বিধান পাল ও রফিকুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মারুফ উর রহমান, বিজ্ঞানবিষয়ক সম্পাদক রনজন বড়ুয়া, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, প্রচার ও জনসংযোগ নোবেল কুমার বড়ুয়া, সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর মো. তোফায়েল উদ্দিন, সংস্কৃতি ও আপ্যায়নবিষয়ক সম্পাদক এস এম শাহেদুল ইসলাম, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক টুটুল তালুকদার, সদস্য মাঁয়েনু, খন্দকার আছাদুজ্জামান, খাইরুন্নেছা, শামীম আরা নুর, রাহাত নুর, সৈয়দ মোহাম্মদ সরওয়ার, সোলতান আহমদ সিরাজী, মুনতাহার মৌ, নাজিমা আকতার ও মো. রিদওয়ান।