পু র স্কা র জ য়ী প শু পা খি রা
মানবকল্যাণে অবদান রাখার জন্য বিশ্বে নানা ধরনের সম্মান পুরস্কার দেওয়া হয়। কিন্তু পশুপাখিরাও তো বিভিন্ন মানবকল্যাণমুখী (পশুকল্যাণমুখী) কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এই গুরুত্ব বিবেচনাপূর্বক পশুরাজ সিংহ পশুপাখিদের মধ্যে ‘বিশেষ পুরস্কার’ প্রবর্তন করে এবং এর জন্য আবেদন করতে বলে। তাদের আবেদন ও এসএমএস ভোটের ভিত্তিতে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ পুরস্কার দেওয়া হয়। অর্থনীতি (হাতিকে)কথায় আছে, হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। তাই হাতির এই বিশাল ও বিস্তৃত অর্থনৈতিক সম্ভাবনা সুবিবেচনাপূর্বক হাতিকে অর্থনীতিতে বিশেষ পুরস্কার দেওয়া হয়।শান্তি (পায়রাকে)বিরোধী দল হোক আর সরকারি দল হোক, যেকোনো সম্মেলন উদ্বোধনে নির্দলীয়, নিরপেক্ষ শান্তির প্রতীক পায়রার কোনো বিকল্প নেই। তাই শান্তিতে পায়রাকে নোবেল দেওয়া হয়। শুধু তা-ই নয়, এখন থেকে শান্তিতে অসামান্য অবদান রাখার জন্য মানবসমাজে ‘পায়রা পদক’ চালু করতে বিশেষ সুপারিশ করা হয়। চিকিত্সাশাস্ত্র (বককে)বাঘ মামার গলা থেকে কোনো অস্ত্রোপচার ছাড়াই হাড় বের করার স্বীকৃতিস্বরূপ চিকিত্সাশাস্ত্রে বিশেষ পুরস্কার বিজয়ী ডা. বক মামা! রসায়ন (সর্পকে)সাপের মূল্যবান বিষ রসায়নশিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এই সরীসৃপকে রসায়নশাস্ত্রে বিশেষ পুরস্কার দিয়ে সম্মাননা জানানো হলো। সাহিত্য (দি কাউ)এমনিতে পশুসমাজে কলম ধরায় আগ্রহ নেই। তবে মানবসমাজে ছোটবেলা থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ছাত্রছাত্রীরা ‘গরুর রচনা’ লিখতে গিয়ে অসামান্য সাহিত্যকর্মের জন্ম দেন। তাই নেপথ্যের এই নায়ককে...। পদার্থ (কুকুরকে)পদার্থশাস্ত্রের প্রতি কুকুরসমাজের আগ্রহ সেই বহুকাল আগের। লাইকা নামক কুকুর তো চাঁদও ঘুরে এসেছে। তা ছাড়া কথিত আছে, নিউটন নামক এক পদার্থবিজ্ঞানীর কাছে কুকুরসমাজ পদার্থে তালিম নিতে চেয়েছিল। কিন্তু তিনি রাজি না হওয়ায় বিক্ষুব্ধ কুকুরসমাজ তাঁর সব গবেষণাপত্র আগুনে দেয়। এ পুরস্কার কুকুরসমাজকে পদার্থবিদ্যাচর্চায় আরও উত্সাহিত করবে বলে কমিটি মনে করে।