পুঁচকে গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ির নাম রপিটস। চাইলে ‘গাড়ির চালকের নাম রপিটস’ও বলতে পারেন! কারণ, এই গাড়িতে স্বয়ং গাড়িটিই চালকের ভূমিকা পালন করবে। প্যাসেঞ্জারের কাজ শুধু গাড়িতে উঠে নির্দেশনা দেওয়া, কোথায় যেতে হবে। জেমস বন্ড কিংবা সাই-ফাই ছবিতে দেখা ঢাউস আকৃতির কোনো গাড়ি কল্পনা করছেন? না! এ গাড়ি দেখতে একেবারেই নিরীহ প্রকৃতির, আকৃতিতেও খুবই ছোট। কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এই গাড়ি বাজারে এনেছে জাপানি প্রস্তুতকারক হিটাচি। একটি টাচ স্ক্রিন ম্যাপে প্যাসেঞ্জার তাঁর গন্তব্যস্থানটা নির্দিষ্ট করে দিলে জিপিএস ব্যবস্থার মাধ্যমে গাড়িটি পথ চিনে নিতে পারে। এ ছাড়া রয়েছে সেন্সর, যার মাধ্যমে এটি সামনে কোনো বাধা থাকলে বুঝতে পারে। জরুরি অবস্থায় প্যাসেঞ্জার নিজেও গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারেন। ঢাকা শহরের গলি-ঘুপচি কিংবা বিদঘুটে জ্যামে এই গাড়িই তো চাই! ডেইলি মেইল