পুঁতির আপেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শখ করে নানা ধরনের কারুশিল্প তৈরি করতেন আফরোজা খানম। এখন সেটা হয়েছে পেশা। নিজে তো তৈরি করেনই, মেয়েদের প্রশিক্ষণও দেন। ঢাকার গোলাপবাগে শৌখিন কারুশিল্প নামে একটি প্রতিষ্ঠান রয়েছে তাঁর। পুঁতি দিয়ে নানারকম শোপিস, ব্যাগ, সুইসুতার কাজ, মোমের কাজ ইত্যাদি করেন তিনি। নকশার পাঠকদের জন্য জানিয়েছেন কীভাবে পুঁতি দিয়ে আপেল তৈরি করতে হবে।উপকরণ: মোটা সুতা বা চায়না রক সুতা, চায়না পুঁতি, কাঁচি, মোটা সুঁই।যেভাবে তৈরি করবেন: সুঁইয়ে সুতা ভরে গিঁট দিয়ে নিন। একে একে পাঁচটা পুঁতি ভরে ছবির মতো গোল আকার করে গিঁট দিন। সুতাটা ঘুরিয়ে নিয়ে আবার একইভাবে পুঁতি ভরে গিঁট দিন। এভাবে কিছুদূর হয়ে গেলে হাত দিয়ে চাপ দিয়ে বাঁকা করে নিন। আপেলের মতো আকৃতি হয়ে গেলে এবার ওপরে সবুজ পুঁতি দিয়ে পাতার আকার করুন। পাতার শেষ মাথা আপেলের পুঁতির সুতার সঙ্গে শক্ত করে গিঁট দিয়ে নিন। হয়ে গেল পুঁতির আপেল।