পুকুরভীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ সালের কথা। শীতে আমরা গ্রামের বাড়িতে গিয়েছিলাম। সঙ্গে আমার ছোট বোন প্রাপ্তিও ছিল। ও তখন নার্সারিতে পড়ত। আমাদের গ্রামের বাড়িতে পুকুর আছে। প্রাপ্তি আমার কাছে বায়না ধরল, পুকুরে নেমে সাঁতার শেখার জন্য। তখন ওকে বললাম, এই শীতে সাঁতার শিখতে পুকুরে নামলে ঠান্ডা লেগে যাবে। উত্তরে ও জানাল, সে নাকি সোয়েটার পরে সাঁতার শিখবে, তাহলে ঠান্ডা লাগবে না। এ কথা শুনে আমি ঠাট্টা মনে করে হাসলাম। পরদিন সকালে দেখা গেল, ও সত্যি সত্যি সোয়েটার পরে সাঁতার কাটার চেষ্টা করছে। আমি তখন কিছুক্ষণের জন্য বাকশক্তি হারিয়ে ফেললাম। ও শীতে কাঁপতে কাঁপতে আমাকে বলল, আপু, সোয়েটারে শীত যায়নি, কম্বল গায়ে দিয়ে পুকুরে নামা উচিত ছিল। সেই থেকে আজও ওর পুকুরভীতি। খুলনা।