পুঠিয়ার পথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা নাটোর হয়ে পুঠিয়া গিয়েছি। এভাবে লাগে বাসে মাত্র ১৫ মিনিট। রাজশাহী হয়েও পুঠিয়া যেতে পারেন। যেখান থেকেই যান, ন্যাশনাল ট্রাভেলস এই অঞ্চলের যাত্রীদের কাছে খুবই প্রিয় গাড়ি। ঢাকার কলাবাগান, কল্যাণপুর বা গাবতলী থেকে ভোর পাঁচটা থেকে রাত একটা পর্যন্ত বাস পাওয়া যায়। তবে ন্যাশনাল ট্রাভেলসের বাসে যেতে হলে আগেই বুকিং দিয়ে রাখতে হবে। এ ছাড়া হানিফ ও শ্যামলী পরিবহনের বাসও এ পথে চলে। নাটোরে থাকার জন্য ভালো হোটেল ভিআইপি ও হোটেল আরপি। খাবার হোটেলের প্রসঙ্গ এলে সবাই এক নামে ইসলামিয়া পচুর হোটেলের কথাই বলবে। তা ছাড়া নয়ন হোটেলেও খাওয়াদাওয়া করতে পারেন। নাটোরে গিয়ে কাঁচাগোল্লা তো খাবেনই, নাটোরে দেখারও আছে অনেক কিছু। নাটোর রাজবাড়ি, দিঘাপাতিয়ায় উত্তরা গণভবন এবং চলনবিল এগুলোর মধ্যে অন্যতম।