পুড়ল রাশেদুলের স্বপ্নও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশেদুল ইসলাম l ছবি: সংগৃহীত
রাশেদুল ইসলাম l ছবি: সংগৃহীত

খেতমজুর রাশেদুল ইসলাম (২৮)। ভাগ্য ফেরাতে যাচ্ছিলেন কাতার। কিন্তু ভাগ্য তঁাকে মৃত্যুর দুয়ারেই নিয়ে গেল। দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ রাশেদুল মারা গেছেন গতকাল বুধবার বিকেল পাঁচটায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়। রোববার রাশেদুলের কাতার যাওয়ার কথা ছিল।
রাশেদুলসহ কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার আরও দুই ব্যক্তি আইকন পরিবহনের একটি বাসে কাতার যাওয়ার জন্য ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন ২ ফেব্রুয়ারি রাতে। গন্তব্যে পেঁৗছানোর আগেই পরদিন ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ হয়ে মারা যান কাতারের যাত্রী মো. ইউসুফ (৪০) ও আবু তাহের (৩০)। নিহত মো. ইউসুফকে কাতারগামী বিমানে তুলে দিতে যাচ্ছিলেন ছোটভাই মো. হানিফ (২৮)। বোমায় ৭ শতাংশ পুড়ে গেছে তাঁর শরীরও। ভাইয়ের মৃত্যুতে শোকে স্তব্ধ হানিফ নিজে চিকিৎসা নেওয়ার পাশাপাশি মারাত্মক দগ্ধ রাশেদুলের শয্যার পাশেও ছিলেন সর্বক্ষণ। টেলিফোনে প্রথম আলোকে তিনি জানান, রোববার যে রাশেদুলের কাতার যাওয়ার কথা সে কথা ভুলেননি তিনি। যন্ত্রণার মধ্যেও জ্ঞান ফিরলেই পাসপোর্ট ঠিক আছে কি–না জানতে চেয়েছিলেন বারবার।
নিজের ভিটেবাড়ি বন্ধক রেখে, ধার করে বিদেশ যাওয়ার টাকা জোগাড় করেছিলেন। নিহত অপর দুজনও দরিদ্র কৃষক পরিবারের সন্তান।
চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা রাশেদুল ইসলাম খেতমজুরের কাজ করতেন। বিদেশ যেতে তিন লাখ ২০ হাজার টাকা জোগাড় করতে হয়েছে তাঁকে। অন্যের জমিতে কাজ করে প্রায় ৬০ হাজার টাকা সঞ্চয় হয়েছিল তাঁর। বাড়ি বন্ধক রেখে পেয়েছেন এক লাখ ২০ হাজার টাকা। বাকি টাকা আত্মীয়–স্বজন ও প্রতিবেশীদের কাছ থেকে ধার করতে হয়েছে। রাশেদুলের বাড়িতে গেলে এই তথ্য দেন তাঁর প্রতিবেশী ও স্বজনেরা।
বাবা মারা গেছেন ১৫ বছর আগে। পরিবারের একমাত্র ছেলে রাশেদুলের ওপর তখন থেকেই সংসার চালানোর দায়িত্ব এসে পড়ে। মা সালমা খাতুন(৫০), স্ত্রী সুমি আক্তার(২৫) ও দুই ছেলে আড়াই বছরের রাফিদুল ও চার মাস বয়সের ফাহিমকে নিয়ে তাঁর সংসার। রাশেদুলের এমন পরিণতি কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর মা ও স্ত্রী। কপাল চাপড়ে আহাজারি করছিলেন মা সালমা। সন্তানদের বুকে চেপে নিঃশব্দে চোখের পানি ফেলছিলেন স্ত্রী সুমি আক্তার।
উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাংয়ের গাইনকাটা গ্রামের বাসিন্দা নিহত মো. ইউসুফের কাহিনিও রাশেদুলের মতো। মেয়ের অলঙ্কার বিক্রি করে বসতভিটা বন্ধক রেখে তিনিও কাতার পাড়ি দিতে চেয়েছিলেন। বয়স চল্লিশ ছুঁয়েছে। তাই এই বয়েসে বিদেশ যেতে চাননি কিছুতেই। স্ত্রী ফরিদা খাতুনই জোর করে রাজি করান তাঁকে। স্বামীর মৃত্যুর খবর পাবার পর মাটি থেকে ওঠানো যাচ্ছিল না ফরিদাকে। ইউছুফের তিন ছেলে ও দুই মেয়ে। বড় মেয়ে শামীমা ইয়াসমিনের (১৯) বিয়ে হয়েছে দেড় বছর আগে। বাবার স্বপ্ন পূরণ করতে বিয়েতে পাওয়া দেড় ভরি স্বর্ণ বিক্রি করেছেন শামীমা। বাবার মৃত্যু বিলাপ করছিলেন তিনিও।
ইউছুফের বাড়ির এক শ মিটারের মধ্যেই কাতারের যাত্রী নিহত আবু তাহেরের বাড়ি। সেখানেও চলছিল শোকের মাতম। তাহেরের স্ত্রী নুরজাহান ছেলে শোয়াইবুল ইসলাম (২৩) ও মেয়ে নাঈমা সোলাতানাকে (৬) বুকে জড়িয়ে ধরে কান্না করছিলেন। কাঁদতে কাঁদতে বলছিলেন তিনি, ‘তোরা তোদের বাপেরে দেখবি? তারে কী আর এখন চেনা যাইব? সে তো এখন কয়লা।’ রাজনীতিবিদদের অভিশাপ দিচ্ছেন স্বামী হারা এই নারী। ‘যারা এভাবে মানুষ পুড়িয়ে মারছে আল্লাহ যেন তাদের ওপর গজব নাজিল করেন।’
এদিকে গতকাল বুধবার বরইতলী ইউনিয়নের গোবিন্দপুরের পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মো. ইউছুফের ও গাইনাকাটা গ্রামে আবু তাহেরের জানাজা অনুষ্ঠিত হয়। নিহত দুজনের জানাজায় শোকার্ত মানুষের ঢল নামে।
তাহেরের স্ত্রী নুরজাহান ছেলে শোয়াইবুল ইসলাম (২৩) ও মেয়ে নাঈমা সোলাতানাকে (৬) বুকে জড়িয়ে ধরে কান্না করছিলেন। কাঁদতে কাঁদতে বলছিলেন তিনি, ‘তোরা তোদের বাপেরে দেখবি? তারে কী আর এখন চেনা যাইব? সে তো এখন কয়লা।’ রাজনীতিবিদদের অভিশাপ দিচ্ছেন স্বামী হারা এই নারী। ‘যারা এভাবে মানুষ পুড়িয়ে মারছে আল্লাহ যেন তাদের ওপর গজব নাজিল করেন।’
এদিকে গতকাল বুধবার বরইতলী ইউনিয়নের গোবিন্দপুরের পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মো. ইউছুফের ও গাইনাকাটা গ্রামে আবু তাহেরের জানাজা অনুষ্ঠিত হয়। নিহত দুজনের জানাজায় শোকার্ত মানুষের ঢল নামে।