
সোনা চোরাচালানে জড়িত থাকার অভিযোগে বিমানের চেয়ারম্যানের কথিত ‘ধর্মপুত্র’ মাহমুদুল হক ওরফে পলাশসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
(প্রথম আলো, ২০ নভেম্বর ২০১৪)
এখন এই ধর্মপুত্রের দেখানো পথে অন্য ‘পুত্র’রাও যদি নেমে আসেন সোনা চোরাচালানে, তাহলে কেমন হবে?
রাজপুত্র
রাজপুত্র হিসেবে এ ভূমির প্রতি ইঞ্চি আমি সোনা দিয়ে ঢেকে দিতে চাই।
হে মহান রাজপুত্র, কাজটা করতে চাইলে সিংহাসন ছেড়ে দিয়ে বাংলাদেশ বিমানে চাকরি নিন।
ভূমিপুত্র
ব্যাটা ভূমিপুত্র, তোকে কিন্তু আগেই বলেছিলাম, সোনা চোরাচালান করে যদি ধরা পড়িস, তাহলে আমাকে আর বাবা বলে ডাকতে পারবি না।
দুঃখিত জনাব, আমি আসলে ইচ্ছে করে ধরা পড়িনি।


বরপুত্র
তিনটা ইচ্ছা পূরণের অফার পেলে সন্ত্রাসের বরপুত্র হিসেবে তুই কী চাইবি?
১. সোনা চোরাচালানে অংশ নেওয়ার সুযোগ, ২. সোনা চোরাচালানে অংশ নেওয়ার সুযোগ, আর ৩ নম্বরে কী যেন চাইব? ও সোনা চোরাচালানে অংশ নেওয়ার সুযোগ!
ব্রহ্মপুত্র
আমার মাধ্যমেও এখন কত সোনার চালান যায়, জানিস?
জানি না, ধরা পড়ে পত্রিকায় নিউজ না আসা পর্যন্ত জানব কী করে?

আবার ধর্মপুত্র
গত পাঁচ বছরে সোনা চোরাচালানের হার খুব বেড়ে গেছে বলে এত অবাক হচ্ছেন কেন? আপনি কি কিছুই জানতেন না? এত দিন কোথায় ছিলেন?
সোনা চোরাচালানের দায়ে জেলে ছিলাম।